সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মুদি দোকানিকে কুপিয়ে যখম

উচ্চকন্ঠ   08-Apr-2026   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হুদাকুশোবাড়িয়া গ্রামে আনোয়ার মন্ডল নামের এক মুদি দোকানিকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার আওধা বাজারে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার মন্ডল হুদাকুশোবাড়িয়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে। বর্তমানে তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের স্বজনরা জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে আনোয়ার মন্ডল তার দোকান বন্ধ করছিলেন। সেসময় হুদাকুশোবাড়িয়া গ্রামের ফারুক মন্ডল, সুমন মন্ডল, জামাল হোসেন, আতিক হোসেন, নিশান ও রবিউল মুন্সী আনোয়ারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মারধরের ব্যাপারে ফারুক মন্ডল বলেন, আমি এমন কোন ঘটনাতো জানি না। তাই বলে ফোন কেটে দেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি হুমায়ুন কবির মোল্লাকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে লাঙ্গলবাধ ক্যাম্পের আইসি এস আই আনিসুজ্জামানের ফোন বন্ধ পাওয়া যায়।

office@ukantho.com


Photo

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের ৬-৭ বাড়ি ভাংচুর ও গবাদিপশু লুট!

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা...

Photo

ঘুষ ও দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই মাসুদ

এফএনএস: ঘুষ ও দুর্নীতির দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত...

Photo

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর...

Photo

ঝিনাইদহে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ পাঁচদফা দাবী পুরণে সরকারী শিক্ষকদের সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত