সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

উচ্চকন্ঠ   21-Nov-2025   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ সহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে মসজিদে যাওয়ার পথে সদর উপজেলায় গাড়ির ধাক্কায় পুকুরের পানিতে পড়ে রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী (৬৭) নামে একজন নিহত হন। এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শৈলকূপা শহরে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আসলাম হোসেন (১৭) নামে অপর এক কিশোর নিহত হয়।
পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) ভোরের দিকে সদর উপজেলার কোদালিয়া গ্রামের মধু মুন্সী মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নিহত মধু মুন্সী ওই গ্রামের মৃত আলহাজ্ব মুন্সী আজিজুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুন্সী মাফিজুর রহমান টুকু, সকালে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে গ্রামেরই মসজিদে যাচ্ছিল রশিদুল ইসলাম ওরফে মধু মুন্সী। তখন অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। সেসময় ওই গাড়ীর ধাক্কায় সে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।
কিছুক্ষণ পর সকাল সাতটার দিকে মৃতদেহটি পানিতে ভেসে ওঠে। সে সময় স্বজনরা মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি।
এদিকে জেলার শৈলকূপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের বড় ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে পড়ে যান। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

শিগগিরই নেতা-নেত্রী দেশে ফিরে দলের সঙ্গে কাজ করবেন: টুকু

এফএনএস: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী...

Photo

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বীজ উৎপাদন খামার দত্তনগর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এশিয়ার...

Photo

সর্বনিম্ন তাপমাত্রায় জবুথবু পাবনা

এফএনএস: পাবনায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার...

Photo

কোটচাঁদপুরে ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত