বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভাতেই শৃঙ্খলা নেই!

উচ্চকন্ঠ   23-Feb-2026   129

Photo

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পর্যায়ের অতি গুরুত্বপুর্ণ আইন শৃঙ্খলা কমিটির সভায়ই কোন শৃঙ্খলা নেই। সভা শুরুর আগেই সব চেয়ার দখল করে বসে আছেন এক শ্রেণির মানুষ। যাদের কেউই সভার সদস্য নন। অন্যদিকে সভার সদস্যরা সভায় বসার স্থান না্ পেয়ে সভায় অংশগ্রহণ না করেই ফিরে যেতে বাধ্য হয়েছেন। ফলে হযবরল অবস্থার মধ্যেই শেষ হয়েছে গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলা কমিটির সভা। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা কমিটির কতিপয় সদস্য অভিযোগ করে বলেন, ২৩ ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপাজেলা পরিষদ সভাকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা হিসেবে প্রথম এ সভায় অংশ গ্রহণ করেন মাওলানা আবু তালিব। তার সাথে আগতরা সভার সদস্য না হলেও হুড়মুড় করে সভা কক্ষে ঢুকে পরে সদস্যদের জন্য রক্ষিত চেয়ারে বসে পড়েন। ফলে অতিরিক্ত চেয়ার না থাকায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সভায় অংশগ্রহণ না করেই ফিরে যেতে বাধ্য হন। এ নিয়ে সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সাথে মুঠো ফোনে আলাপ করলে তিনি জানান এমপি সাহেবের সাথে একটি টিম এসেছে। তারা চেয়ারে বসে পরে। তবে সভার সদস্যরা সবাই অংশ নিতে পারেননি এটা ঠিক নয় বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের...

Photo

ঝিনাইদহে মাইক্রোবাস-ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে পল্লী চিকিৎসক নিহত, আহত ২

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার বাদামতলা বাজারে...

Photo

মাদকের সাম্রাজ্য টিকিয়ে রাখতে অস্ত্রের ব্যবহার, গ্রেপ্তার ৩

এফএনএস: রাজধানীর কদমতলী থানার নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে...

Photo

ডিসেম্বরে নির্বাচন চাইলে অক্টোবরের আগেই প্রস্তুত থাকতে হবে: সিইসি

এফএনএস: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এমএম নাসির উদ্দিন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত