শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদক সহ গ্রেফতার ২

উচ্চকন্ঠ   25-Dec-2025   315

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক অভিযানে ১টি ওয়ান শুটারগান ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অপর এক অভিযানে ইয়াবা সহ সজিব হোসেন (২৮) ও তানভীর উদ্দিন (২১) নামে দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৭টার দিকে কালীগঞ্জের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত সজীব হোসেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান ও ২ টি ককটেল উদ্ধার করা হয়।
এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অপর এক অভিযানে ২২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় তানভীর ও সজিব নামে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, মাদকসহ আটক দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে। এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১৪ তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান

হুমায়ূন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

চীনের জন্য অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ এই বছরই শুরু হবে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চীনের বিনিয়োগ...

Photo

প্রতিবেশীর লাঠির আঘাতে আহত ছাগল সাথে নিয়ে থানায় নারীর অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে প্রতিবেশীর লাঠির...

Photo

মন দিয়ে পড়াশোনা করো, গর্বের মতো কিছু করে দেখাও: ছাত্রদের উদ্দেশ্যে সারজিস

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে জাতীয় নাগরিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত