বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মাদকবিরোধী র‍্যালি

উচ্চকন্ঠ   24-Oct-2026   17

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বিকেল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি মো: আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংগঠনের
সহ-সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক: ফখরুদ্দিন মুন্নাসহ অনেকে উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ভবিষ্যতেও ঝিনাইদহের সার্বিক উন্নয়ন ও সামাজিক ব্যাধি দূরীকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

office@ukantho.com


Photo

তিন দিবসে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা, ৩১৮ হেক্টর জমিতে ফুলের আবাদ, বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে বসন্ত আর বিশ্ব ভালোবাসা...

Photo

অপপ্রচার নয় সহযোগিতা চাই: কালীগঞ্জ থানার ওসি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ...

Photo

আ. লীগ ও তার দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: সুফিয়ান

এফএনএস: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন,...

Photo

স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আ. লীগ নির্বাচন করতে পারবে না: ইসি মাছউদ

এফএনএস: নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত