মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

উচ্চকন্ঠ   23-Jan-2025   51

Photo

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির ১ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি ) রাত ৮ টায় শহরের নলডাঙ্গা রোডস্থ হাজী রফিউদ্দিন অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এ সময় সর্বসম্মতিক্রমে ২২ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। একই সাথে ৫ জন বিশিষ্ট ব্যবসায়ীকে কালীগঞ্জ পৌর স্যানিটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস সমিতির সভাপতি হিসাবে নাম ঘোষণা করা হয় হাজী রফিউদ্দিন এন্ড সন্সের স্বত্বাধিকারী রাশিদুল হাসান রুলু, সহ-সভাপতি মশিউর রহমান মন্টু এবং শাজাহান হোসেন। সাধারণ সম্পাদক মেসার্স এম আর ট্রেডার্সএর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম,সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাসানুজ্জামান হাসান এবং আসাদুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী শামসুদ্দিন স্যানেটারীর স্বত্বাধিকারী শামসুল আলম রিপন , সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স শহীদ এন্ড সন্সের স্বত্বাধিকারী সাব্বিরুল ইসলাম সাব্বির,আমিমুল হাসান,কামরুজ্জামান ঝন্টু, আমিরুল ইসলাম, প্রচার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স সিগমা টাইলস অ্যান্ড ডোর হাউস এর স্বত্বাধিকারী হালিম শিকদার, শামীম হোসেন, মেহেদী হাসান, তরিকুল ইসলাম, সাদিয়া সুলতানা। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স এমসি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী উজ্জ্বল কুমার ঘোষ, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন মেসার্স আরা এন্টারপ্রাইজের মেহেদী হাসান বাবু ও শাজাহান হোসেন।সব শেষে সমিতির মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সচেতনতা তৈরিতে সমন্বয় সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে...

Photo

নারায়ণগঞ্জে যুবককে গলা কেটে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খালপাড় থেকে রতন নামে এক যুবককে গলা...

Photo

নির্বাচনে ঝিনাইদহ ও মাগুরায় মোতায়েন হবে ১৫ প্লাটুন বিজিবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ...

Photo

চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

এফএনএস: সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত