রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান

উচ্চকন্ঠ   08-Mar-2025   61

Photo

এফএনএস: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা-স্ত্রী ও মেয়ের সঙ্গে পারিবারিক আবহের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে নিজের জীবনে এই মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। তারেক রহমান বলেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন ব্যক্তি হলেন আমার মা, স্ত্রী এবং মেয়ে। তারা তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ চেয়েছি। গতকাল শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, সারাদেশের তরুণ-তরুণীরা তাদের চারপাশের লোকদের দ্বারা ক্ষমতায়ন এবং সমর্থন পাওয়ার যোগ্য। প্রত্যেক নারীর উচিত একই মর্যাদা, নিরাপত্তা এবং সুযোগ যে কোনো পুরুষের মতোই ভোগ করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই আন্তর্জাতিক নারী দিবসে আমি পুনরায় বলেছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিগত বিএনপি সরকারের মতো আমাদের উচিত একটি ন্যায়নিষ্ঠ, সহনশীল এবং সম্মানজনক সমাজ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করা। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক নয়। তিনি আরও বলেন, নিরাপদ ও সুরক্ষিত সমাজে নারীদের অব্যবহৃত সম্ভাবনা স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপির নীতি গঠন, আমাদের ‘পারিবারিক কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণ মেয়েদের শিক্ষিত করার জন্য একাডেমিক ও বৃত্তিমূলক পরিকল্পনা। একসঙ্গে আসুন নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে চ্যাম্পিয়ন করা অব্যাহত রাখি।

office@ukantho.com


Photo

নোয়াখালীতে যৌথবাহিনীর ওপর ককটেল নিক্ষেপ, অস্ত্র-গুলিসহ আটক ২

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর...

Photo

চাঁদাবাজি নিয়ে পরিবহনমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ টিআইবির

এফএনএস: সড়কে চাঁদাবাজিকে সমঝোতার ভিত্তিতে লেনদেন হিসেবে উল্লেখ করে...

Photo

কালীগঞ্জে বিএনপির ফিরোজ সমর্থিত দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রæপের মধ্যে...

Photo

কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই: মাংস ব্যবসায়ী দণ্ডিত, ২৫ কেজি মাংস বিনষ্ট

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জনস্বাস্থ্যের ঝুঁকি ও পশুর প্রতি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত