মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বরগুনায় মধ্যরাতে বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

উচ্চকন্ঠ   14-Jul-2026   49

Photo

এফএনএস: বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত সোমবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকার একটি বাজারে এ এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে স্থানীয় লেমুয়া বাজারে হঠাৎ দুই থেকে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় নৈশপ্রহরী। পরবর্তীতে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ওই বাজারে থাকা মুদি মনোহারী, ফার্মেসি ও ছোট-বড় চায়ের দোকানসহ কমপক্ষে ২৫ থেকে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২৫ থেকে ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করলেও ব্যবসায়ীদের দাবি ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ। স্টেশন অফিসার রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবরে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী মঠবাড়িয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পাশের দেশ মিথ্যা প্রচার করছে...

Photo

ইতালি প্রবাসী রিন্টু হত্যা: ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী...

Photo

বগুড়ায় চুরি করতে দেখে ফেলায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২

এফএনএস: বগুড়ার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামে রিতা মজুমদার (৫০) নামে...

Photo

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ০৬ আসামী গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত