প্রিয় ঝিনাইদহ
আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না- রাশেদ খাঁন
উচ্চকন্ঠ 24-Aug-2026 18
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী সিলেকশন করবে। দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রিয় সিদ্ধান্ত মানতে হবে। রোববার দুপরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারী কর্মকর্তা. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মুক্তিযোদ্ধা, গনমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতবৃন্দদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। রাশেদ খান আরো বলেন, সরকারী অফিসের কর্মকর্তাগণের বিরুদ্ধে সেবা প্রদানে সাধারন মানুষের সাথে অসদাচরন বা ঘুষ দাবীর অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ উপজেলার সকল সরকারী দপ্তরের সামনে অভিযোগ বক্স স্থাপন করতে ইউএনও কে নির্দেশনা প্রদান করেন। তবে, কেউ যদি হিংসার বশবর্তী হয়ে মিথ্যা অভিযোগের আশ্রয় নেয়. তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সরকারীভাবে নিজ জেলা সফরের অংশ হিসাবে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। প্রধান অিতিথির বক্তব্যে রাশেদ খান আরো বলেন, এলাকার উন্নয়নে বিরোধীদল স্থানীয়ভাবে জামায়াতের সাথে তাদের কোন বিরোধ থাকবে না। আইনশৃংখলার উন্নয়নসহ মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সকলেই একজোট হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, এ আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও গ্রুপিং বিভেদে তিনি পরাজিত হয়েছেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্থ হয়েছে। যে সকল নেতা কর্মী সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়ে ভুল করেছিলেন তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন বলেও তিনি আশা করেন। দল গোছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এ নির্দেশনা দিয়েছেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ ও কালীগঞ্জ থানার ওসি কবির হোসেন প্রমুখ। এছাড়াও সভায় মোবারকগঞ্জ চিনিকলের এমডি আ ন ম জোবায়ের, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন, হারুন মোল্ল্যা সহ স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
office@ukantho.com