বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ৩০ বাড়িঘর ভাঙচুর

উচ্চকন্ঠ   18-Feb-2026   61

Photo

এফএনএস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুর উপজেলায় সামাজিক ও রাজনৈতিক দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৭টার দিকে উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতব্বররা পরদিন সকালে বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। তবে নির্ধারিত সময়ের আগেই আবু সালেহের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৩০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। কয়েকটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি টিউবওয়েলের মোটর চুরির অভিযোগও পাওয়া গেছে। এ সময় মিঠুনের বাড়িতে হামলা চালানো হলে তার মা মিরা বেগম গুরুতর আহত হন। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন মিরা বেগম অভিযোগ করেন, সকালে রান্নার সময় আবু সালেহ তার মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় তুহিন, মহিদুল, নুর ইসলামসহ আরো কয়েকজন তার ঘরবাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

office@ukantho.com


Photo

টিউলিপকে দেশে এসেই মামলা মোকাবিলা করতে হবে: দুদক চেয়ারম্যান

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন...

Photo

ত্রাস সৃষ্টি করে মামার জমি দখলের চেষ্টা ভাগ্নের: মামার সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ফতেপুর...

Photo

আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না: রিজভী

এফএনএস: আনুপাতিক ভোট পদ্ধতিতে নেতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত