রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-May-2025   56

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় কালিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির থানা রোডস্থ পার্টি অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম ফিরোজ।
সভাপতিত্ব করেন: আলহাজ্ব মাহবুবার রহমান, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি।
অনুষ্ঠান পরিচালনা করেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জনাব ইলিয়াস রহমান মিঠু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম, পরে বিএনপি'র যুগ্ন আহবায়ক জাবের আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তপন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ, সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীগণ।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জনপ্রিয়তা দেশি-বিদেশি চক্রান্তকারীরা কখনো মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিক কে হারায়।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। ঝিনাইদহ ৪ সংসদীয় আসনের প্রায় ১০০ টি স্থানে শহী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, স্মরণসভা ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি...

Photo

কালীগঞ্জে সাংবাদিকপুত্রকে কুপিয়ে জখমের মামলায় দুই আসামি গ্রেপ্তার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বকাপ ফুটবল...

Photo

জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্খিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল

এফএনএস: জুলাই-আগস্টের ত্যাগের পরও কাক্সিক্ষত বাংলাদেশ পাইনি এমন মন্তব্য...

Photo

ঝিনাইদহে বিএনপি নেতার বাড়িতে সরকারি সার-ধানবীজের মজুত, পরবর্তীতে কৃষি কর্মকর্তার উপস্থিতিতে কৃষকদের মাঝে বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিব্দেক: ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় কৃষি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত