প্রিয় ঝিনাইদহ
হরিণাকুন্ডুতে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদাণ
উচ্চকন্ঠ 25-Mar-2025 41
আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে ৮২ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে হরিনাকুন্ডু উপজেলা শহরের প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের পক্ষ থেকে এই উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল কবির মুকুল, হরিনাকুন্ডু উপজেলার সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারন সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিন্নাতুল হক খাঁনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক এ্যাড. এম এ মজিদ জানায়, নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হরিনাকুন্ডু উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৮১ জন নারীর মাঝে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই উপহারের মাধ্যমে ৮২টি পরিবারে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং পরিবারগুলোর স্বচ্ছলতা আসবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
office@ukantho.com