বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময়

উচ্চকন্ঠ   05-May-2025   66

Photo

বছির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ঝিনাইদহ জেলা পাট অধিদপ্তর।
জেলা পাট কর্মকর্তা কেএম আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন,“পাট আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। পরিবেশবান্ধব এই পণ্যের ব্যবহার বাড়াতে সচেতনতা জরুরি। পাট চাষ ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, “পাটশিল্পকে টিকিয়ে রাখতে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা জরুরি। স্থানীয়ভাবে উৎপাদিত পাটপণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে।”
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল বলেন, “গণমাধ্যমের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে পাটপণ্যের প্রচারে। আমরা এই খাতে ইতিবাচক প্রচার চালাতে আগ্রহী।”
সভায় আরও বক্তব্য রাখেন মুখ্য পাট পরিদর্শক আলাউদ্দিন, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল। বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার, চাষিদের সমস্যা ও সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করেন। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পাটচাষি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর...

Photo

রাষ্ট্রপতি নির্বাচন ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে: সালাহ উদ্দিন

এফএনএস: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের আলোচনায় সংবিধানের...

Photo

ঝিনাইদহে শিশু সাবা হত্যার অপরাধী যেই হোক, ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর...

Photo

ইতালি প্রবাসী রিন্টু হত্যা: ছেলেকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: চুয়াডাঙ্গায় ইতালি প্রবাসী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত