মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিশু সাবা হত্যার অপরাধী যেই হোক, ছাড় নয়: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   05-Dec-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের পবহাটি এলাকায় তিন বছর বয়সী শিশু সাইমা খাতুন সাবা হত্যাকাণ্ডে কঠোর অবস্থান ঘোষণা করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই নৃশংস হত্যার বিচার দ্রুত শেষ হবে, আর তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলে কাউকেই রেয়াত করা হবে না।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ঝিনাইদহ সার্কিট হাউজে নিহত সাবার শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, শিশু সাবার হত্যার তদন্ত বা বিচারকে কেউ প্রভাবিত করার চেষ্টা করলে তাকে আইনের সামনে দাঁড়াতেই হবে। যত শক্তিশালীই হোক, আইনের ওপর কারও ছায়া পড়তে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, আমরা আইনের শাসনে আস্থা ফিরিয়ে এনেছি। জুলাই বিপ্লবের পর দেশে কোনো ক্রসফায়ার নেই, গুম-নিখোঁজ ও মিথ্যা মামলার সংস্কৃতিও বন্ধ করা হয়েছে। এখন আইন তার স্বাধীন গতিতেই চলবে।
প্রসঙ্গত, বুধবার সকাল থেকে নিখোঁজ থাকা শিশুটি রাত ৯টার দিকে প্রতিবেশী শান্তনা খাতুনের ঘর থেকে উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে শান্তনাকে আটক করে পুলিশ ও সেনাবাহিনী। জেলাজুড়ে এই হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

office@ukantho.com


Photo

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম

এফএনএস: জনপ্রশাসনের সাংগঠনিক কাঠামোয় বড় পরিবর্তন আসছে যাচ্ছে। জনপ্রশাসন...

Photo

ঝিনাইদহ পূজা উদযাপন ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর ঝিনাইদহ...

Photo

কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ভাইকে কুপিয়ে হত্যা

এফএনএস: কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার...

Photo

চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত