রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জনতার মুখোমুখি আগামীর এমপি শীর্ষক অনুষ্টান জনতার মুখোমুখি জামায়াত প্রার্থী

উচ্চকন্ঠ   10-Dec-2025   72

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: “জনতার মুখোমুখি আগামীর এমপি” শীর্ষক এক অনুষ্টানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের এমপি প্রার্থী মাওঃ আবু তালিব সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখোমুখি হন। বুধবার (১০ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ শহরের মোবারক আলী স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও তিনি এম পি নির্বাচিত হলে জামায়াত আগামীতে এ আসনের উন্নয়ন কর্মকান্ড, নানান সমস্যা দুরীকরন ও সাধারন মানুষের পাশে থেকে সামাজিক কর্মকান্ড বাস্তবায়নের অঙ্গিকার ব্যাক্ত করেন।
এসময় মাও: আবু তালিব কালীগঞ্জে স্বাস্থ্যসেবা, শিশু হাসপাতালের কার্যক্রম জোরদার ও চিত্রা নদীর উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ, পরামর্শ ও অভিযোগ কেন্দ্র স্থাপন, মোবারকগঞ্জ সুগারমিল সংস্কার, জলাবদ্ধতা নিরসন, ফুল ও ফলর চাষসহ কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ ও সামাজিক বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ, ব্যবসাবান্ধব পরিবেশ, নারীর ক্ষমতায়ন, ভাতা প্রদানে ঘুষমুক্ত ব্যবস্থা ও আত্মহত্যা প্রতিরোধ কার্যক্রম জোরদারসহ ১৫ টি সেবামুলক কাজের অঙ্গিকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে ছাত্রদল নেতা তানভির রনি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে আলোচিত তপন চেয়ারম্যান...

Photo

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

এফএনএস: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত