বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল টেকনোলজিস্ট আহত

উচ্চকন্ঠ   25-Jul-2026   45

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক মেডিকেল টেকনোলজিস্টকে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে একই হাসপাতালের হারবাল অ্যাসিস্ট্যান্ট মাহাবুবার রহমানের বিরুদ্ধে। শনিবার (২৫ জুলাই) সকালে হাসপাতালের একটি কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহাবুবার রহমান বর্তমানে হাসপাতালের স্টোরকিপারের দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে অফিস চলাকালে মেডিকেল টেকনোলজিস্ট জামির হোসেন ও মাহাবুবার রহমান একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে মাহাবুবার রহমান হঠাৎ জামির হোসেনের ওপর চড়াও হন। অভিযোগ রয়েছে, তিনি প্রথমে জামিরের চোখে আঘাত করেন এবং পরে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। এতে জামির হোসেন গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিটি স্ক্যানের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
আহত জামির হোসেন বলেন, সকালে একটি বিষয় নিয়ে মাহাবুবার রহমানের সঙ্গে কথা বলছিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই তিনি আমার ওপর হামলা চালান। প্রথমে চোখে আঘাত করেন। এরপর আমি পড়ে গেলে আমাকে এলোপাতাড়ি মারধর করেন।
এ বিষয়ে অভিযুক্ত মাহাবুবার রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার মন্তব্য পাওয়া যায়নি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমান উল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর...

Photo

কালীগঞ্জে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা: সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৬

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির প্রার্থী...

Photo

বাজেট বরাদ্দের দাবীতে ঝিনাইদহে আইনজীবীদের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন ও কল্যান...

Photo

মহেশপুরে নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত