শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   03-Mar-2026   91

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাশউক এর উদ্দ্যোগে ঝিনাইদহের মহেশপুর প্রকল্পের প্রি-স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১টার সময় মাশউক এর মহেশপুর উপজেলায় পরিচালিত “সাসটেইনেবল প্রিভেনশন অফ আর্সেনিক পয়জনিং ইন মহেশপুর সাব ডিসট্রিক্ট, ঝিনাইদহ ডিসট্রিক্ট” প্রকল্পের মহেশপুর উপজেলা’র, নাটিমা ইউনিয়নের দারিয়াপুর গ্রামে মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রি-স্কুলের ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামুল্যে স্কুল সামগ্রী (বই, ব্যাগ, স্লেট ও পোষাক) বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) শাহ্ আবুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান । প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাঁর পক্ষ থেকে মাশউক প্রি-স্কুলে’র ছাত্র-ছাত্রীদের জন্য একটি ফুটবল ও মাদারস ক্লাবের মা’য়েদের জন্য ২টি দাবা সেট উপহার হিসাবে প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার তৌহিদুল করিম, এসএফটি আবুল হাসনাত, জার্নালিস্ট ময়না খাতুন এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে অজ্ঞাত ২ নারীর লাশ উদ্ধার

এফএনএস: গোপালগঞ্জ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। গতকাল...

Photo

সাম্য হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম, শাহবাগ থানা ঘেরাও

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য...

Photo

নড়াইলে তায়কোয়ানদো ক্লাবের উদ্বোধন

কাজী আতিকুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে তায়কোয়ানদো ক্লাবের...

Photo

টোল নিয়ে বাকবিতন্ডায় সেনা সদস্যকে মারধর, আটক ৫

এফএনএস: গোপালগঞ্জে সেতুর টোল নিয়ে বাকবিতন্ডার জেরে এক সেনা সদস্যকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত