মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের দামোদরপুরে জামায়েত ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   21-Sep-2025   62

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দামোদরপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব। তিনি তার বক্তব্যে কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা ওলিউর রহমান। তিনি কর্মীদের আদর্শ, নৈতিকতা ও দ্বীনী দায়িত্ববোধ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল। তিনি যুবকদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ভূমিকা এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
কর্মী সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত থেকে আগামীর আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার শপথ নেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, জয় দিয়ে শুরু পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার আবহে ঝিনাইদহে...

Photo

মেহেরপুরে ককটেল ফাটিয়ে বিকাশ দোকানে ছিনতাই

এফএনএস:মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে...

Photo

বুধবার খালেদা জিয়ার জানাজা, জিয়াউর রহমানের পাশে দাফন

এফএনএস: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে...

Photo

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ খুলনার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত