বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাভারে রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   21-May-2025   61

Photo

এফএনএস: ঢাকার সাভারে শাহীন (২৭) নামের এক রঙমিস্ত্রিকে গুলি করে হত্যা করা হয়েছে। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে পাকিজা মোড় এলাকার বিএনপির সাবেক এমপির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। নিহত শাহীন বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে ও রেডিও কলোনি এলাকায় ভাড়া থেকে ঘটনাস্থলের পাশেই বরুনের গাড়ির গ্যারেজে রঙমিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে গ‍্যারেজের পাশেই ব‍্যাংক কলোনি শাখা সড়কের সাবেক এমপির বাড়ির সামনে দিয়ে ওই রঙমিস্ত্রি সাদা শার্ট পরিহিত এক ব‍্যক্তির সঙ্গে হেঁটে সামনের দিকে যাচ্ছিলেন। এ সময় ওই ব্যক্তি হঠাৎ রঙমিস্ত্রির মাথায় গুলি করে দ্রæত হেঁটে সেখান থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে শাহীন রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটি ধরে মাটিতে লুটিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ছাড়াও এ ঘটনায় হত‍্যাকারীকে শনাক্তের পাশাপাশি তাকে গ্রেপ্তার করতে অভিযান চালানো হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে দুর্নীতিবিরোধী গণশুনানি ও অভিভাবক সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে একসাথে এই শ্লোগানকে...

Photo

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থানায় মামলা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের...

Photo

নড়াইলে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদরে মক্তবে পড়তে যাওয়া...

Photo

জয়িতা সম্মাননা প্রদান করা হলো কালীগঞ্জের ৫ নারীকে

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত