মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে গাঁজাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

উচ্চকন্ঠ   27-Jul-2026   12

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে গাঁজাসহ আকাশ মোল্লা (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাজেবামনদাহ কলেজ স্ট্যান্ড পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও এসআই অমিত কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক আকাশ মোল্লা উপজেলার বকশিপুর গ্রামের এশারত মোল্লার ছেলে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকসহ যেই আটক হোক না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আটক আকাশ মোল্লা নিজের কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাখার বিষয়টি স্বীকার করায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. আনসারুল্লাহ হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।”

office@ukantho.com


Photo

আমি কোন সাংবাদিককে থ্রেট দিতে চাই না: বিএনপি প্রার্থী রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের বিএনপি...

Photo

ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত...

Photo

কালীগঞ্জে এলজিইডি ভবণ নির্মাণে ধীরগতি: বিপাকে প্রাথমিক বিদ্যালয়গুলো

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায় এলজিইডি কর্তৃক...

Photo

ফ্যাসিস্ট আ.লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রাশেদ খাঁন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত