রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   30-Jul-2025   51

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা। বুধবার বিকালে কালীগঞ্জে হ্যান্ডেলিং শ্রমিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের নেতা মোঃ লিয়াকত আলী মন্ডল। নির্বাচনকে সামনে রেখে সদস্যদের অংশগ্রহণে এই সভায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও নেতৃত্ব নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ বাদশা, সহ-সভাপতি আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, প্রচার সম্পাদক লালন সর্দার, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাদের, ফুড গোডাউন প্রতিনিধি সাইদুল সর্দার, হাট চান্দী সর্দার আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নয়ন খন্দকার, যিনি শ্রমিকদের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা এবং সচেতনতা সৃষ্টির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শ্রমিকদের কল্যাণে একটি স্বচ্ছ, সক্রিয় এবং কার্যকর নেতৃত্ব নির্বাচন অত্যন্ত জরুরি। তারা শ্রমিকদের অধিকার, সামাজিক সুরক্ষা, কর্মপরিবেশ উন্নয়ন এবং সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস...

Photo

জুলাই সনদ জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি: আলী রীয়াজ

এফএনএস: জুলাই সনদকে দেশের জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি চুক্তি...

Photo

২ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড

এফএনএস: চার বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকায় বন্ধুর জন্মদিন...

Photo

‘আয়’ বললেই ছুটে আসে শত শত কালোমুখো হনুমান; খাবার সংকটে বিপন্ন জীববৈচিত্র্য

বিসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখে শুধু ‘আয়’ বলা মাত্রই ছুটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত