মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

উচ্চকন্ঠ   01-Oct-2025   129

Photo

এফএনএস: চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি এলাকায় পানিতে ডুবে রাকিব (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। রাকিব পৌর এলাকার এতিমখানা পাড়ার প্রবাসী সেলিমের ছেলে। সে স্থানীয় এম এ বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্র জানায়, দুপুর ১টার দিকে রাকিবসহ কয়েকজন সহপাঠী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে সহপাঠীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা দ্রুত গিয়ে রাকিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আনার আগে রাকিবের মৃত্যু হয়েছে। এ বিষয়ে সদর থানার ওসি খালেদুর রহমান জানান, পানিতে ডুবে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোলাপ দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এফএনএস: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল...

Photo

আ. লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিদেশি মিডিয়া...

Photo

কোটা বাতিল করে মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি

এফএনএস: মুক্তিযোদ্ধা কোটাসহ সব অযৌক্তিক কোটা বাতিল করে মেডিকেল ভর্তি...

Photo

কুষ্টিয়ায় ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ

এফএনএস: প্রেমের ফাঁদে ফেলে কৌশলে ডেকে নিয়ে কুষ্টিয়া শহরের একটি ছাত্রাবাসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত