সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান ১২ দিন ছুটি

উচ্চকন্ঠ   25-Sep-2025   56

Photo

এফএনএস: দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও ল²ী পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় কোনও পরীক্ষাও নেওয়া যাবে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। অফিস আদেশ বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার গত ৫ জানুয়ারির এবং সরকারি মাধ্যমিক-১ শাখার গত বছরের ২৩ ডিসেম্বরের শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রণয়ন করা হয়। ওই তালিকায় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও পূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন অবকাশকালীন ছুটি অনুমোদন করা হয়। অফিস আদেশে আরও বলা হয়, আসন্ন দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১২ দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের পরীক্ষার দিন ধার্য না করার জন্য অনুরোধ করা হলো।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ওজোপাডিকোতে আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ওয়েষ্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীতে...

Photo

ডেভিল হান্টের অভিযানে রাঘবোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম...

Photo

জাতীয় নির্বাচনের জন্যই গণতন্ত্রের লড়াই: বিএনপির জাহিদ

এফএনএস: দেশে গণতন্ত্র যাতে না ফেরে, সেজন্য ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক মুক্ত দেশ চাই, সোনার বাংলা গড়তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত