রবিবার | ৩১ মে ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

কক্সবাজার ঘুরতে যাওয়া হলো না দিলীপ-সাধনা দম্পতির, মেয়ে হাসপাতালে

উচ্চকন্ঠ   02-Apr-2025   33

Photo

এফএনএস: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঝিনাইদহের শৈলক‚পা উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী। এ ঘটনায় তাদের মেয়ে আরাধ্য বিশ্বাস (৬) গুরুতর আহত হয়েছে। বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও নিহত দিলীপ বিশ্বাসের প্রতিবেশী শোভন কুমার কাজল জানান, দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা রাণী মারা গেছেন। শিশুকন্যা আরাধ্য বেঁচে আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। তিনি আরও জানান, দিলীপ বিশ্বাস স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করতেন। তিনি পোশাক কারখানায় চাকরি করতেন। পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন। এর আগে গতকাল বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের দোহাজারী হাইওয়ে থানার এসআই মনজুর হোসেন বলেন, চট্টগ্রামমুখী রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশুসহ ১০ জন নিহত হন। আহত হয়েছেন পাঁচজন। তিনি আরও জানান, আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সম্ভবত মাইক্রোবাসটি কক্সবাজারে যাচ্ছিল। এদিকে নিহত দিলীপ বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলক‚পা উপজেলার বোয়ালিয়া গ্রামে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম। শৈলক‚পা থানার ওসি মাসুম খান বলেন, মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনেছি। তবে চট্টগ্রাম থেকে এখনো অফিসিয়ালি আমরা কোনো তথ্য পাইনি। যোগাযোগের চেষ্টা চলছে। আপডেট পেলেই গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারবো।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সচেতনতা বাড়াতে ঝিনাইদহের...

Photo

চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।...

Photo

একটি কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে-রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটি কুচক্রী মহল নির্বাচন বানচাল...

Photo

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত