শনিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

উচ্চকন্ঠ   12-Apr-2025   65

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর বেদেঁপল্লীতে সাপের কামড়ে রওশন আলী (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোহর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রওশন আলী কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদেঁ পল্লীর আজগার আলীর ছেলে।
কাশিপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মনির উদ্দীন নামে এক ব্যক্তি জানান, বুধবার দিবাগত রাত ৭টার দিকে পার্শবর্তী চাঁচড়া মাঠের একটি ড্রাগন বাগানে সাপ ধরতে যায়। সাপ ধরার সময় অসাবধানতাবশত রওশন আলীর হাতে বিষধর সাপে কামড় দেয়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে ওঝাঁর কাছে নিয়ে যেতে চাইলে রওশন বাড়ি চলে আসেন। সেসময় পরিবারের সদস্যদের সহযোগীতায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়।
বেদেঁ পল্লীর আরেক সাপুড়ে হাকিম মিয়া জানান, বুধবার সন্ধ্যা রাতে মাঠ থেকে এক ব্যক্তি সাপ ধরার জন্য ফোন করেছিল। সংবাদ পেয়ে রওশন বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় প্রয়োজনীয় ঔষুধ সাথে করে নেয়নি, যে কারনে সাপে কামড়ালেও তাৎক্ষনিক কোনো ব্যবস্থা নিতে পারেনি।
এব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছে। তবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

office@ukantho.com


Photo

ওসমান হাদি হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসঙ্ঘ মহাসচিবের

এফএনএস:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকান্ডের নিন্দা...

Photo

পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

ঝিনাইদহে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেলেন অ্যাডভোকেট এমএ মজিদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে...

Photo

অফিস কার্যক্রম শুরু করলেন তারেক রহমান

এফএনএস: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফেরার পর তৃতীয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত