মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত এক স্কুলছাত্র, আহত ৬ জন

উচ্চকন্ঠ   19-Aug-2025   72

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-গোবরা-খুলনা আঞ্চলিক সড়কের মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস নড়াইলের গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং গোবরা গ্রামের নাতুরাম বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বন্ধু সাকিবকে নিয়ে মোটরসাইকেলযোগে সিকিরহাট যাচ্ছিল অপু। এসময় খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক নারায়ন বিশ্বাস। পথে মুচিদাহ মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য মোটরসাইকেল ও ভ্যানের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হয় অপু বিশ্বাস।
দুর্ঘটনায় আহতদের মধ্যে গুরুতর আহত মোটরসাইকেলচালক সাকিব (২০), নারায়ন (২৮) এবং যাত্রী সুকদেব (৫০)-কে উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোরে পাঠানো হয়েছে। এছাড়া ভ্যানচালক ও আরও দুই যাত্রীকে স্বজনরা খুলনা হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মো. জামিল কবির জানান, দুর্ঘটনায় একজন নিহত ও ৩জন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিএনপির ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কর্মীসভা

প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল...

Photo

মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তের...

Photo

জন্মের পর প্রত্যেকের একটি করে গাছ লাগানো উচিত: পরিবেশ প্রতিমন্ত্রী

এফএনএস: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল...

Photo

চট্টগ্রামে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে চোর সন্দেহে মাহিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত