সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আ. লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক: আসিফ মাহমুদ

উচ্চকন্ঠ   21-Mar-2025   63

Photo

এফএনএস: গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক- এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা ফেসবুক পোস্টে লেখেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়ে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দেওয়া একটি পোস্ট গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে তিনি দাবি করেন, ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে। হাসনাত জানান, তিনিসহ আরও দুজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ মার্চ দুপুর আড়াইটায়। প্রস্তাব আসে, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন তার প্রস্তাব মেনে নিই। তাদের বলা হয়, এরইমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এ প্রস্তাব দেওয়া হয়েছে। তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে।

office@ukantho.com


Photo

রাতে বাসরঘরে, সকালে আখক্ষেতে বরের লাশ

এফএনএস: ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে...

Photo

ঝিনাইদহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকাসহ...

Photo

কালীগঞ্জে আনারুজ্জামান চুন্নি স্বরনে ভলিবল টুনামেন্ট

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আনারুজ্জামান চুন্নি...

Photo

সিরাজগঞ্জে চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

এফএনএস:সিরাজগঞ্জের সদর উপজেলাধীন ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত