রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

উচ্চকন্ঠ   04-Jul-2025   69

Photo

এফএনএস: সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম এ দাবি করেন। ফেসবুক পোস্টে শফিকুল আলম বলেন, গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। তিনি বলেন, স¤প্রতি সময় টিভির এক টকশোতে রনি দাবি করেছেন যে, নূর হোসেন-স্বৈরাচারবিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ নাকি জনতার হাতে নিহত হয়েছেন! শহীদ নূর হোসেনের ইতিহাস তুলে ধরে শফিকুল আলম বলেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন? এমন প্রশ্ন তোলেন প্রেসসচিব। টকশোতে গোলাম মাওলা রনির মিথ্যাচারে উপাস্থাপক কোনো প্রতিবাদ করেননি দাবি করে শফিকুল আলম বলেন, দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

office@ukantho.com


Photo

ভারত কেন হাসিনাকে পুশ ইন করছে না, প্রশ্ন রিজভীর

এফএনএস: ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট...

Photo

ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে: আমির খসরু

এফএনএস: চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে বলে জানিয়েছেন...

Photo

পুতুলের সূচনা ফাউন্ডেশনের কর অব্যাহতি সুবিধা বাতিল

এফএনএস: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের...

Photo

কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৩ জনকে আটক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত