রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষককে পিটুনি

উচ্চকন্ঠ   07-Aug-2025   49

Photo

এফএনএস: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার ১৪ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিককে (৪৫) আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তকীউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কিশোরী বালাশুর এলাকার বাসিন্দা। সে কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদ্রাসাশিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গেলে শিক্ষক তাকে একা পেয়ে শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার পুলিশ ভিকটিমকে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

জামালপুরে ধর্ষণ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

এফএনএস: জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

Photo

জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে ৬০ ছাত্রনেতার বিবৃতি

এফএনএস: জুলাই ঘোষণাপত্রকে জনগণের সঙ্গে প্রতারণামূলক ও প্রহসনের উল্লেখ...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

Photo

কোটচাঁদপুরে ব্যাটারিচালিত ভ্যানে প্রাণ গেল শিশুর

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর: ঝিনাইদহের কোটচাঁদপুরে ব্যাটারিচালিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত