রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দাঁড়িয়ে প্রস্রাব করায় এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

উচ্চকন্ঠ   17-Jan-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করায় আলাউদ্দিন(৪০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর এলাকায় এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। দন্ডপ্রাপ্ত আলাউদ্দিন হরিণাকুণ্ডু পৌরসভার পার্বতীপুর গ্রামের রফির ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার পার্বতীপুর বাজারে হাট বসে। হাটের সময় বাজারে অনেক লোকজন থাকে। বিকালে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। এসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হরিণাকুণ্ডু সহকারী কমিশনার (ভূমি)। তিনি এই ঘটনা দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই ঘটনা ফেসবুকে ছড়ালে তাতে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখাগেছে।
মেহেদী হাসান নামের এক ব্যক্তি ফেসবুকে মন্তব্য করেছেন, সন্ধ্যা হলেই উপজেলা জুড়ে মাটি কাটার মহোৎসব চলে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়না প্রশাসন সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করায় জরিমানা করা হাস্যকর।
আতিক হাসান রাতুল নামের একজন মন্তব্য করেন, সারা জেলা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সেদিকে প্রশাসনের দৃষ্টি নেই।
তবে ইসলামী দৃষ্টিকোণে বিষয়টি দৃষ্টি কটু বলে অনেকেই জরিমানা করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।
সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, পাবলিক প্লেসে দাড়িয়ে প্রস্রাব করছিলেন ওই ব্যক্তি। বিষয়টা দৃষ্টিকটু মনে হয় তাই ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। তবে যেখানে ওই ব্যক্তি প্রস্রাব করেন সেটি সংরক্ষিত এলাকা বা চিহ্নিত জনসমাগম পূর্ণ এলাকা কিনা তিনি নিশ্চিৎ করতে পারেননি।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম বলেন বলেন, আমি গতকাল শুনেছি উন্মুক্ত স্থানে প্রস্রাব করার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। বাজার এলাকাতে জনসমাগম পূর্ন এলাকা। এই কারণে তিনি চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন।

office@ukantho.com


Photo

তিন জনের একজন গ্রেফতার, অন্যরা ধরাছোয়ার বাইরে, হেফাজতে থাকা অস্ত্র উদ্ধারের দাবী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর ধরে কালীগঞ্জের পূর্বাঞ্চলের গণমানুষকে...

Photo

সত্যের পক্ষে ছিলাম বলেই ২৪-এর আন্দোলনের পর মুক্ত বাতাস পেয়েছি: মির্জা ফখরুল

এফএনএস: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী...

Photo

যশোরে মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে যুবকের ১৪ বছরের কারাদন্ড

এফএনএস: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

Photo

ঝিনাইদহে তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্থ জনজীবন, মুখে কুলুপ এটেছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হঠাৎ করে তীব্র লোডশেডিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত