শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জুলাই শহীদ দিবস উদযাপনে সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   16-Jul-2025   67

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ জুলাই দিবস উদযাপনে আলোচনা সভা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ওই সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। এ সময় ইউএনও বলেন, ছাত্র জনতার আন্দোলনে নিহত জুলাই শহীদদের স্বরন রাখতে হবে। তারা দেশের মানুষের নায্য দাবী আদায় করতে গিয়ে শহিদ হয়েছেন। আমরা যেন তাদের অবদান কখনই ভূলে না যায়। এ সভাতে জুলাই যোদ্ধা, রাজনিতিবিদ, জনপ্রতিনিধি গনমাধ্যমকর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শিক্ষক ও সরকারী দপ্তরের কর্মকর্তাসহ সুধীজনেরা অংশ নেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভাতে জুলাই আন্দোলনে নিহত শহীদদের তাৎপর্ষ তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) শাহিন আলম, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, মাহবুবুর রহমান মিলন, জবেদ আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসায়েন আহম্মেদ, গনমাধ্যমকর্মী জামির হোসেন, শাহরিয়ার আলম সোহাগ, হুমায়ুন কবির ও তরুন জুলাই যোদ্ধা রিয়াজ উদ্দিন ও শিক্ষক জাফরুল ইসলাম প্রমুখ। এছাড়াও সভাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

অর্ধ কোটি টাকার লেনদেন, শিক্ষার্থীদের হাতে নোট গাইডের তালিকা: কর্তৃপক্ষ নীরব কেন?

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের...

Photo

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে বিএনপির বিশাল সমাবেশ ও র‌্যালী, দেড় যুগেও কালীগঞ্জের মানুষ প্রত্যক্ষ করেনি

জামির হোসেন, হাবিব ওসমান, তারেক মাহমুদ, বসির আহাম্মেদ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক...

Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত