সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে বিএনপির বিশাল সমাবেশ ও র‌্যালী, দেড় যুগেও কালীগঞ্জের মানুষ প্রত্যক্ষ করেনি

উচ্চকন্ঠ   07-Nov-2025   74

Photo

জামির হোসেন, হাবিব ওসমান, তারেক মাহমুদ, বসির আহাম্মেদ: ঝিনাইদহের কালীগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপির আয়োজনে এক সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঝিনাইদহ ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তরুণ নেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জামাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্যা, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, প্রভাষক আব্দুল মাজেদ শেখ, আব্দুল আলিম, আশরাফুজ্জামান লাল ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, শেখ মুজিবুর রহমান ৭৫ এ দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। তিনি জনগণের বাক স্বাধীনতা হরণ করে সব সংবাদপত্র বন্ধ ঘোষণা করে শুধুমাত্র তার গুণগান করার জন্য ৪টি পত্রিকা রেখেছিলেন। শেখ মুজিবের বাকশালী অপশাসনের চিত্র তুলে ধরে তিনি বলেন, ৭৫ এর ৭ নভেম্বর দেশপ্রেমিক সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধভাবে দেশি বিদেশী সব ষড়যন্ত্র রুখে দেয়। ঐতিহাসিক সেই মুহুর্তে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের প্রয়োজনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহন করেন। রাষ্ট্র নায়ক জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণের সাথে সাথে দেশে মুক্ত গণতন্ত্রের দ্বার উন্মোচন করেন। কিন্তু শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা ২০০৮ সালে রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো পিতার মতো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে ১৭ বছর ধরে দেশে এক শ্বাসরুদ্ধকর স্বৈরতন্ত্র কায়েম করে। তিনি বলেন, ১৭ বছর ধরে শেখ হাসিনা দেশে খুন গুম আর লুটপাটের রাজত্ব কায়েম করলেও ৫ আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হন।
সমাবেশে জননেতা হামিদুল ইসলাম হামিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করার আহবান জানান। তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ।
সমাবেশ উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠে এসে সমবেত হয়। মুহুর্তের মধ্যেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিনত হয়। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, হামিদ ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, ভোট দিন ভোট দিন ধানের শীষে ভোট দিন নেতাকর্মীদের এসকল মুহুর্মূহু শ্লোগানে শ্লোগানে আকাশ বাতাস প্রকিম্পিত হয়ে ওঠে। উল্লেখ্য, কালীগঞ্জের দেড় যুগের ইতিহাসে এত বড় বিশাল সমাবেশ কালীগঞ্জের মানুষ আর দেখেনি। সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মী ও জনতার গগন বিদারী শ্লোগানে বিশাল র‌্যালী কালীগঞ্জ শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।

office@ukantho.com


Photo

কাতারে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে...

Photo

মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীগঞ্জ কলাহাটা: পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার...

Photo

কক্সবাজারে ডাকাতের বাড়ি থেকে অস্ত্র-স্বর্ণ ও ৩০ লাখ টাকা উদ্ধার

এফএনএস: কক্সবাজারের টেকনাফে গত বুধবার রাতে এক ডাকাতের বাড়িতে অভিযান...

Photo

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত