বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন পণ্য উদ্ধার

উচ্চকন্ঠ   29-Jun-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় মদ, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং বিভিন্ন ধরনের ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)|
সোমবার (২৯ জুন) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া গ্রামের সানোয়ারের পাটক্ষেতের দক্ষিণ পাশ থেকে হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়|
এছাড়া, রোববার (২৮ জুন) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬০/২৯-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের একটি কাঁচা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. হাসান আলীর নেতৃত্বে পরিচালিত চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ৯৯০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়|
এর আগে একই দিন দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১০৫ আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের বাঁশঝাড়ের মধ্য থেকে হাবিলদার মো. নাসিরুদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন বিভিন্ন ধরনের ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করা হয়|
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে| সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে|

office@ukantho.com


Photo

আন্দোলনে শরিক ৭ দলকে ৮টি আসন ছাড় দিল বিএনপি

এফএনএস: ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা...

Photo

৪৬ বিসিএসের লিখিত এবং ৪৭ বিসিএসের প্রিলি পরীক্ষার নতুন সূচি

এফএনএস: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি...

Photo

এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা আদায় করা প্রয়োজন: জামায়াত আমির

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটা দায়িত্বশীল...

Photo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড

এফএসনএস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত