রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আন্দোলনে শরিক ৭ দলকে ৮টি আসন ছাড় দিল বিএনপি

উচ্চকন্ঠ   24-Dec-2025   64

Photo

এফএনএস: ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে শরিক ৭টি দলের সঙ্গে নির্বাচনি সমঝোতা করে ৮টি আসন বণ্টন করেছে বিএনপি। বুধবার দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা ঘোষণা করেন। বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালীর-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ঢাকা-১২ আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলোতে সমঝোতা করেছি। তা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এই তালিকার পরও আলোচনা চলবে, তারপরে সিদ্ধান্ত হলে আমরা জানাবো। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা- ১৩ আসনে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেওয়া হয়েছে। রেদোয়ান সাহেব আজ যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই বিএনপিতে যোগ দেবেন। তিনি বলেন, যাদের সঙ্গে নির্বাচনি সমঝোতা হয়েছে তারা নিজ নিজ প্রতীকে অংশ নেবেন এবং যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

বাংলাদেশে বিপ্লবের এক বছর, আশা পরিণত হচ্ছে হতাশায়: নিউইয়র্ক টাইমস

এফএনএস: এক বছর আগে, বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা ছাত্রদের ওপর নির্মম...

Photo

যমজ কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক: ঝিনাইদহে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় যমজ কন্যাসন্তান...

Photo

কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে দিপু মন্ডল (১৬) নামের...

Photo

লেনদেনের দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যা: পুলিশ

এফএনএস: ব্যবসায়িক দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁন ওরফে সোহাগকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত