সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বারোবাজারে বিএনপির কেন্দ্রভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   27-Oct-2025   68

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৯নং বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর আলিম মাদ্রাসা মিলনায়তনে ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা, ইউনিয়ন বিএনপি নেতা জাহিদ হাসান সোহাগ, মাসুদ করিম, খোকা শেখ, যুবদল নেতা তারিকুল ইসলাম, মিশন, এবং ছাত্রদল নেতা ফয়সাল ও আল-আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম সাইদুল বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতা সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনা অনুযায়ী প্রতিটি কেন্দ্রকে শক্তিশালী সংগঠনে রূপ দিতে হবে।

office@ukantho.com


Photo

বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

এফএনএস: চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক...

Photo

বারোবাজারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের গনসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কালীগঞ্জ উপজেলা...

Photo

ঝিনাইদহে আ.লীগ নেতা ও হত্যা মামলার আসামীর বিএনপিতে যোগদান: প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: হত্যাসহ একাধিক মামলার আসামী...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ০৫ জন, বাড়ি-ঘর ভাংচুর

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের সোনাতনপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত