সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৪৬ বিসিএসের লিখিত এবং ৪৭ বিসিএসের প্রিলি পরীক্ষার নতুন সূচি

উচ্চকন্ঠ   21-May-2025   27

Photo

এফএনএস: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা এবং ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন সময়-সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার কমিশনের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত এবং পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট পূর্ব নির্ধারিত ৮ আগস্টের পরিবর্তে আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসন-ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

office@ukantho.com


Photo

যুবদল নেতা কিবরিয়ার শরীরে গুলির ১৮ চিহ্ন, পাওয়া গেছে দুটি

এফএনএস: রাজধানীর মিরপুর পল্লবীতে গুলিতে নিহত যুবদল নেতা গোলাম কিবরিয়ার...

Photo

দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে নড়াইলে যুবদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান , নড়াইল জেলা প্রতিনিধিঃ সরকারের নির্লিপ্ততায় সারাদেশে...

Photo

কালীগঞ্জ পৌর স্যানেটারী এন্ড টাইলস ব্যবসায়ী সমিতির কমিটি গঠন

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে পৌর স্যানেটারী...

Photo

মহেশপুরে পিটিয়ে মারা হলো বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত