মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

সংস্কারবিহীন নির্বাচনে যাবে না এনসিপি: নাহিদ ইসলাম

উচ্চকন্ঠ   25-Aug-2025   54

Photo

এফএনএস: সংস্কারবিহীন নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গত এক বছর ধরেই আমরা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র সংস্কারের কথা বলে আসছি। এ দাবি পূরণ না হলে জনগণ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করবে। তাই জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা আগে গণপরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। গত রোববার মালয়েশিয়ায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আয়োজনে ২০২৪ এর গণঅভ্যুত্থান বীরত্ব গাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে। অভ্যুত্থানের অংশীজনদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। নতুন বাংলাদেশ গঠন ও সংবিধান প্রণয়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনও পক্ষ-বিপক্ষ করিনি। শুধু বলেছি, সংস্কার এবং গণহত্যার বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরেও নির্বাচন হয়, সেটাতেও আমাদের আপত্তি নেই। এনসিপির আহŸায়ক বলেন, সংস্কারটাই আমাদের প্রধান এজেন্ডা। সংস্কারের পরেই আমরা নির্বাচন নিয়ে ভাববো। জনগণের কাছে আমরা যাতে বলতে পারি গণঅভ্যুত্থানের পর দেশের এই পরিবর্তনটা আমরা নিয়ে এসেছি বা জুলাইয়ের ফলে পরিবর্তনটা নিয়ে এসেছি। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মাদ।

office@ukantho.com


Photo

বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী...

Photo

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, রাজশাহীতে ২ ছাত্রনেতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে দুই...

Photo

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গনদোয়া অনুষ্ঠিত

জামির হোসেন, হাবিব ওসমান, মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন...

Photo

অর্ধ কোটি টাকার লেনদেন, শিক্ষার্থীদের হাতে নোট গাইডের তালিকা: কর্তৃপক্ষ নীরব কেন?

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত