রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অবশেষে ধরা খেলেন ডা: নুরুল ও দালাল আশরাফ

উচ্চকন্ঠ   13-Jun-2025   89

Photo

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের চরমপন্থী নেতা হাল আমলের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: নুরুল ইসলাম অবশেষে ধরা খেয়েছেন। ঝিনাইদহ জেলা বিএনপি তার সকল পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে বহিস্কৃত হয়েছেন সন্ত্রাসের আরেক গডফাদার আশরাফ মুহুরি ওরফে দালাল আশরাফ। জানা যায়, ২নং জামাল ইউনিয়নে সংঘটিত বিএনপি নেতা আপন দুই ভাই ইউনুস আলী ও মহব্বত আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় তাদের নামে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী জানায়, বিএনপির অঙ্গ সংগঠনের একজন কেন্দ্রীয় নেতার নির্দেশে বহিস্কৃতরা কোলা ও জামাল ইউনিয়নে এ নেতার রাজনৈতিক আধিপত্য বিস্তারের চেষ্টায় আওয়ামী ক্যাডারদের দলে ভিড়িয়ে একের পর এক সশস্ত্র মহড়া প্রদর্শন করে আসছিল দীর্ঘদিন ধরে। এরই ধারাবাহিকতায় ৩১ মে রাতে বিভিন্ন এলাকা থেকে সশস্ত্র ক্যাডারদের এনে জড়ো করা হয় খালকুলা গ্রামে। ১ জুন ভোরে এসব সশস্ত্র ক্যাডাররা কাবিলপুর গ্রামে হামলা চালিয়ে লতিফ নামে এক বিএনপি কর্মির বাড়ী ভাংচুর করে। এরপর তারা নাকোবাড়িয়া গ্রামে হামলা চালিয়ে বেপরোয়া বোমার বিষ্ফোরণ ঘটিয়ে এবং আগ্নেয়াস্ত্রের গুলি বর্ষণ করে ত্যাগী বিএনপি নেতা ইউনুস আলী ও মহব্বত আলীর বাড়ি ভাংচুর, লুটপাটসহ তাদের দুই ভাইকে কুপিয়ে জখম করে। একই দিন মহব্বত ফরিদপুর ও ৪ জুন ইউনুস আলী যশোর ২৫০ শষ্যা হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরই জের ধরে জেলা বিএনপি তাদেরকে বহিষ্কার করেছে।

office@ukantho.com


Photo

পদ্মায় ফেরিঘাটে বাস ডুবি: শৈলকুপার চিকিৎসক সুমা ও শিশু পুত্রকে সাভারে দাফন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক...

Photo

ময়মনসিংহে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় দুলাল খাঁ (৫৭) নামে এক ব্যবসায়ীর...

Photo

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় তাল বীজ রোপন কর্মসূচি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে শুরু হয়েছে...

Photo

দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান ছাত্রশিবিরের

এফএনএস: ছাত্রশিবিরকে নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণ ও তদন্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত