শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   10-Jun-2026   47

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ৬ উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ও প্রত্যাশা—জেলা সদরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা। সেই দাবিকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আমরা ঝিনাইদহবাসী ব্যানারের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা।
মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জোর দাবি জানান। তারা বলেন, ঝিনাইদহের ৬টি উপজেলা—সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর মানুষ এখনও উন্নত চিকিৎসাসেবার জন্য খুলনা, যশোর, রাজশাহী কিংবা ঢাকামুখী হতে বাধ্য হন। একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুস সবুর, প্রকৌশলী আবুল বাশার,এম এ কবির,শাহিনুর রহমান লিটন,ফখরুদ্দিন মুন্না,সাব্বির হোসেন জুয়েল, শারমিন সুলতানাসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঝিনাইদহ সদর জেলা প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হওয়ায় মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য এটিই সবচেয়ে উপযুক্ত স্থান। জেলার সব উপজেলা থেকে সদর শহরে যাতায়াত সহজ হওয়ায় রোগী ও স্বজনদের ভোগান্তিও কম হবে।
বক্তারা বর্তমান আইনমন্ত্রী আসাদুজ্জামান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঝিনাইদহের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা আশা প্রকাশ করেন, জেলার মানুষের বহুদিনের এ ন্যায্য দাবি বাস্তবায়নে তিনি আন্তরিক ভূমিকা রাখবেন এবং ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করবেন।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, মেডিকেল কলেজ হাসপাতাল কোনো এলাকার জন্য নয়, এটি পুরো জেলার মানুষের জন্য। তাই জেলার ৬ উপজেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঝিনাইদহ সদরেই দ্রুত মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের ঘোষণা দিতে হবে। শেষে মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।

office@ukantho.com


Photo

অপহরণ লিবিয়ায় মুক্তিপণের টাকা লেনদেন বাংলাদেশে!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: লিবিয়ায় কাজ করতে গিয়ে অপহরণের...

Photo

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়: জাতিসংঘ

এফএনএস: বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে...

Photo

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার...

Photo

শৈলকুপায় পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাসায়নিক সারের চরম সঙ্কট, ফলন বিপর্যয়ের আশংকা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পেঁয়াজ আবাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত