রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা উচিত নয়: জাতিসংঘ

উচ্চকন্ঠ   13-Feb-2025   54

Photo

এফএনএস: বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার পরামর্শ দিয়েছে জাতিসংঘ। কারণ এটি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে এবং বাংলাদেশের জনগণের একটি বড় অংশকে কার্যত ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) মৌলিক স্বাধীনতাকে সম্মান করাসহ অবাধ ও সত্যিকারের নির্বাচনের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করার আহŸান জানিয়েছে। সংস্থাটি পরামর্শ দিয়েছে, 'নির্বাচনের আগের সময়ের জন্য অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। প্রশাসনে রাজনৈতিক দলগুলোর প্রভাবের ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারকে শক্তিশালী করার জন্য আরও নাগরিক-নেতৃত্বাধীন অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার আহŸান জানিয়েছে। রাজনৈতিক দলগুলোর বিষয়ে সংস্থাটি পরামর্শ দিয়েছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা যেন মানবাধিকার নীতিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তা নিশ্চিত করতে তদের সঙ্গে ব্যাপক আলোচনা শুরু করা উচিত। এতে বলা হয়, রাজনৈতিক ও সামাজিক জীবনে নারী-পুরুষের মধ্যে প্রকৃত সমতার জন্য আইন ও বিধিমালাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

office@ukantho.com


Photo

গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ এবং সেই...

Photo

বিএনপি ভারতকে ভয় পাচ্ছে, তাই তোষণ করে চলছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ...

Photo

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা...

Photo

কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা ট্রাকের কেবিন থেকে চালকের লাশ উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়কে দাড়িয়ে থাকা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত