সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝিনাইদহ ক্যাম্পাসের জনবল আত্তীকরণের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   16-Feb-2025   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-র ঝিনাইদহ ক্যাম্পাসের জনবলস আত্তীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন সংক্ষুব্ধ শিক্ষক-কর্মকর্তারা।
মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ নেন।
সেসময় বক্তব্য রাখেন ডা. তারেক মুসা, ডা. রাকিবুল হাসান শাওন, শিক্ষার্থী মাহাদী মুরতাজা, সায়েদ মুহাইমিন, রমজান হোসেন, জাহিদ হাসান, আকরামুল ইসলাম, ইউসুফ আলী, প্রকল্প কর্মচারী সোহেল, তোফাজ্জেল হোসেন সোহাগ, ফিরোজ, আবু সাঈদ, কাওসার, ঝন্টু মেম্বার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসাবে অধীভূক্ত করা হয়। পরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের জনবলকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদের অধীন আত্মীকরণের সুপারিশ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এছাড়া ইউজিসি ও আন্তঃমন্ত্রনালয়ের বৈঠকেও আত্তীকরণের সুপারিশ করা হয়। তারপরও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কারণে প্রতিষ্ঠানের অর্ধশত কর্মকর্তা-কমচারীদের বেতন বন্ধ। এতে মানবেতর জীবনযাপন করছেন তারা।
এসময় বক্তারা ভেটেরিনারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে যবিপ্রবি'র ভেটেরিনারি মেডিসিন অনুষদে আত্মীকরণের দাবি জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের আরাপপুর পশু হাসপাতালের...

Photo

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

এফএনএস: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির...

Photo

ফেব্রæয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে: আমির খসরু

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন...

Photo

ঈদের আগেই আসছে নতুন নোট, থাকছে না কোনো ব্যক্তির ছবি

এফএনএস: কাগজের নতুন মুদ্রার নকশায় দেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত