রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে খাদ্যের মোড়কে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে অবস্থান কর্মসূচি

উচ্চকন্ঠ   16-Aug-2026   16

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের মর্ডাণ মোড়ে রোববার (১৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটের পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণীর দাবিতে ঘন্টা ব্যাপি এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি শেষে ঝিনাইদহ জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর কুমার নাথ এর কাছে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
পদ্মা সমাজ কল্যাণ সংস্থা ও সিটিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং সিএলপিএর সহযোগিতায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট এর পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই শীর্ষক এ অবস্থান কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাডভোকেট নাছির উদ্দীন, সাংবাদিক বসির আহাম্মেদ, শেল্টার সমাজকল্যাণ সংস্থা পরিচালক মো. সাইম, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার সদস্য মেহেদী হাসান।
বক্তব্যে মোঃ হাবিবুর রহমান বলেন, প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাট জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। ভোক্তারা সহজেই যেন বুঝতে পারেন কোন পণ্যে কী পরিমাণ ক্ষতিকর উপাদান রয়েছে, সেজন্য খাদ্যের মোড়কের সামনের অংশে স্পষ্ট ও সহজবোধ্য স্বাস্থ্য সতর্কবাণী বাধ্যতামূলক করতে হবে। এটি জনস্বাস্থ্য রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তিনি আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে যে, ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে মানুষ সচেতনভাবে স্বাস্থ্যকর খাদ্য বেছে নিতে পারে।
অ্যাডভোকেট অ্যাডভোকেট নাছির উদ্দীন কর্মসূচিতে আগত সকল সংগঠনের কর্মী ও স্থানীয় নাগরিকদের বলেন, নাগরিক সমাজের এই দাবি ন্যায়সঙ্গত এবং জনস্বাস্থ্য রক্ষায় সময়োপযোগী। তিনি সবাইকে এ বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ, সালিশে জরিমানা দেড় লাখ টাকা

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে নানির বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণিতে...

Photo

মহেশপুর সীমান্তে মাদকদ্রব্য, আতষবাজি ও অবৈধ পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

সেনা হেফাজতে মোজাফফর: শহীদ জিয়া হত্যার বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা...

Photo

৮নং মালিয়াট ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৮নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত