প্রিয় ঝিনাইদহ
কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজে নবীন সদস্যদের ওরিয়েন্টেশন ক্লাস
উচ্চকন্ঠ 31-Oct-2025 65
মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ রেড ক্রিসেন্ট ইউনিট, কোটচাঁদপুর, ঝিনাইদহ। ৩১ অক্টোবরের নবীন সদস্যদের ওরিয়েন্টেশন ক্লাস ও মাসিক মিটিং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রোগ্রামে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ আমানুল্যাহ এবং রেড ক্রিসেন্ট সোসাইটি এর টিচার ইনচার্জ ইতিহাস বিভাগের প্রভাষক কামরুল হাসান, বর্তমান সক্রিয় সদস্যগণ এবং সাবেক সিনিয়র সদস্যবৃন্দ, নতুনভাবে যোগদানকারী উদ্যমী সদস্যবৃন্দ এবং রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
নবীন সদস্যদের রেড ক্রিসেন্টের মূলনীতি, শৃঙ্খলা, আচরণবিধি ও মানবতার সেবায় নিজেদের প্রস্তুত করা ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। এলক্ষ্যে নবীন সদস্যরা সিনিয়রদের কাছ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন এবং নিজেদের অনুভূতিও প্রকাশ করেছেন।
office@ukantho.com