মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতার সমাপনী ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

উচ্চকন্ঠ   14-Dec-2025   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রমীলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ জেলা শহরের ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আহসানুজ্জামান ঝন্টু, ছাত্র প্রতিনিধি, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-দর্শনার্থীবৃন্দ। দিনব্যাপী খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ এবং রানার্সআপ হয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী দলের মাঝে পুস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা। একই দিনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের (অনূর্ধ্ব-১৫) উদ্বোধন করা হয়। মাসব্যাপী (২১ টি সেশনে) ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন বালক ফুটবলার অংশগ্রহণ করছে।

office@ukantho.com


Photo

নির্বাচন উপলক্ষে ২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকাসহ সারা দেশের...

Photo

সংস্কার ও বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

এফএনএস: সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান...

Photo

নড়াইলের জয়পুর ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের...

Photo

খুলনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

এফএনএস:খুলনা মহানগরীর লবণচোরা থানার দরগা সবুজ পল্লি এলাকায় স্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত