মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান

উচ্চকন্ঠ   05-Jul-2026   39

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: সুস্থ সমাজ, সুন্দর আগামী এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মানবিক এ উদ্যোগের আয়োজন করে কালীগঞ্জ ছাত্র ও যুব সমাজ, ঝিনাইদহ।
শনিবার কালীগঞ্জ পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে নারী ও শিশুদের জন্য আলাদা সেবার ব্যবস্থা ছিল। এছাড়া রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা প্রদান করা হয়। সকাল থেকে বিভিন্ন এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে এসে সেবা গ্রহণ করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পাওয়ার সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
আয়োজকদের স্লোগান ছিল, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার, আসুন সুস্থ থাকি, সুস্থ দেশ গড়ি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের সভাপতি হলেন হামিদুল ইসলাম হামিদ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

যশোরে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে হত্যা

এফএনএস: যশোরের শার্শা উপজেলায় আলামিন হোসেন (৩৮) নামে এক গ্রাম্য চিকিৎসককে...

Photo

বাসা থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ...

Photo

মহেশপুর সীমান্তে বিভিন্ন স্থানে বিজিবির অভিযানে ফেন্সিডিল, মদ ও গাঁজা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত