রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

উচ্চকন্ঠ   19-May-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ। সোমবার সকালে শৈলকুপা উপজেলা আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগীতায় এ অভিযান চালানো হয়।
সড়ক বিভাগ জানায়, মহাসড়কের আসাননগরে মহাসড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরী করেছিলো স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম। বারবার জানানোর পরও তিনি স্থাপনা নির্মাণ বন্ধ করেন নি। যে কারণে সোমবার শৈলকুপার এসিল্যান্ড সিরাজুস সালেহীন’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। গুড়িয়ে দেওয়া হয় পাকা স্থাপনা। সেসময় ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর, সার্ভেয়ার সোহেল রানাসহ শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী প্রকৌশলী আহসান-উল-কবীর বলেন, মহাসড়কের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মহাসড়কের আশেপাশে যেকোনো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বারবার সতর্ক করার পরও নির্মাণ কাজ বন্ধ না করায় কের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়কের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে। আমরা সকলকে অনুরোধ করছি, মহাসড়কের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করবেন না।

office@ukantho.com


Photo

নড়াইলে পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র...

Photo

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এফএনএস: ‘ছাত্র রাজনীতি’র জায়গায় গুপ্ত রাজনীতি লেখাকে কেন্দ্র করে...

Photo

ছাত্রদলের অপপ্রচারের বিরুদ্ধে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের...

Photo

কালীগঞ্জে স্থানীয় প্রার্থীকে মনোনয়ন না দেওয়ায় নাকে খৎ ও কানে ধরে বিএনপির রাজনীতি থেকে এক কর্মির অব্যাহতি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে গণঅধিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত