সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   24-Jul-2026   31

Photo

এফএনএস: নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪২) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্রের কোপে তার হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত বৃহস্পতিবার রাতে সাবেক ইউপি সদস্য কামরুল ঠাকুরের বাড়ির সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। নিহত মনি মিয়া শেখ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তার বাড়ি একই ইউনিয়নের চর-জয়নগর গ্রামে মৃত সোনা মিয়া শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পুঠিমারি বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মনি মিয়া। পথিমধ্যে পানিপাড়া এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে তার হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

ফ্যাসিস্ট আমলের অবহেলিত স্বাস্থ্য খাত ও চিকিৎসা পদ্ধতিই বদলে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া অবহেলিত...

Photo

স্কুলছাত্রীকে তুলে নিয়ে বিয়ে, সালিশে বাবাকে পিটিয়ে হত্যা

এফএনএস:চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির...

Photo

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ১০৪ কর্মকর্তা

এফএনএস: বাংলাদেশ পুলিশের ১০৪ জনকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত...

Photo

ফ্যাসিস্ট আ.লীগ ও তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: রাশেদ খাঁন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত