রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কালীগঞ্জে মোবাইল কোর্ট, দুই ব্যবসায়ীকে জরিমানা

উচ্চকন্ঠ   20-Feb-2026   64

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে টানা দ্বিতীয় দিনের মতো বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে এ কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে যেন কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে। এ সময় বিভিন্ন মুদি ও ফল ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
মনিটরিংকালে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় দুইজন ফল আমদানিকারককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তাদের স্বার্থবিরোধী কার্যকলাপ বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম ব্রাম্মা আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি বা ভোক্তা অধিকার লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার মনিটরিং কার্যক্রম ধারাবাহিকভাবে চালু থাকবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত তদারকির মাধ্যমে রমজানজুড়ে বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর...

Photo

আওয়ামীলীগের নিবন্ধন বাতিল ইস্যুতে যা বললেন ইসি আনোয়ারুল

এফএনএস: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল...

Photo

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নড়াইলে স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায়...

Photo

গার্মেন্টস শিল্পে অস্থিরতা মেনে নেওয়া হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

এফএনএস: অন্যায্য ও অযৌক্তিক দাবির নামে গার্মেন্টস শিল্পে অস্থিরতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত