শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের কুমড়াবাড়িয়ায় বিশ্ব পানি দিবস উপলক্ষে স্মারকলিপি প্রদান

উচ্চকন্ঠ   31-Mar-2026   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে বিশ্ব পানি দিবস উপলক্ষে সুপেয় ও নিরাপদ পানির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে কোস্টাল ডেভলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি)-এর সহযোগিতায় কুমড়াবাড়িয়া নারী জলবায়ু ক্লাব ও কুমড়াবাড়িয়া মনিটরিং টিম যৌথভাবে এ স্মারকলিপি প্রদান করে।
কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম’র বরাবর এই স্মারকলিপি তুলে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম’র নিকট স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় সুপেয় ও নিরাপদ পানি ব্যবহারের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পানির সঠিক সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত প্রধান দাবিগুলো হলোÑকনেজপুর গ্রামের প্রায় ৬০০ বিঘা জমিতে পানির পাম্প মেশিন সংস্কার করা, গ্রামের নলকূপগুলোতে আর্সেনিক ও আয়রন শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, গ্রামভিত্তিক নিরাপদ পানির নিশ্চয়তায় সাবমার্সিবল পাম্প স্থাপন, নদী ও খাল সংস্কারের জন্য সংশ্লিষ্ট এমপি ও জেলা প্রশাসককে অবহিত করা, খরা সহিষ্ণু চাষাবাদ ও বৃক্ষরোপণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বৃষ্টির পানিসহ সংরক্ষিত পানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, গৃহস্থালির ব্যবহৃত পানি কৃষিজমিতে পুনর্ব্যবহার, ওয়ার্ডভিত্তিক ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন ইউপি সদস্য ঝন্টু মিয়া, সিডিপির ভোকাল পার্সন পারভীন নাহার, তানজিন আফরিন, মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া কুমড়াবাড়িয়া নারী জলবায়ু ক্লাবের সাধারণ সম্পাদক তহমিনা মিমি এবং কুমড়াবাড়িয়া মনিটরিং টিমের সাধারণ সম্পাদক নীল কান্ত বিশ্বাস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রামীণ এলাকায় পানির সংকট ক্রমেই তীব্র হচ্ছে। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। তারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

office@ukantho.com


Photo

পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত

এফএনএস: পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...

Photo

শৈলকুপায় একশটি কার্ডের টিসিবি পণ্য জোর করে নিয়ে গেলেন যুবদল নেতা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় কার্ড...

Photo

মাগুরা থেকে অপহরণের শিকার স্কুলছাত্র ঝিনাইদহে উদ্ধার

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: মাগুরার মোহাম্মদপুর থেকে অপহরণের শিকার...

Photo

পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত