রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

রাজধানীতে হোস্টেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   31-Jul-2026   27

Photo

এফএনএস: রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোড ‘স্বপ্ন বিলাস ছাত্রী হোস্টেল’ থেকে পিংকি বিশ্বাস (১৯) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আনোয়ার খান মর্ডান নার্সিং কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। কলাবাগান থানার এসআই লিজা আক্তার বলেন, গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে কলাবাগান থানার কিসেন্ট রোডে পাঁচতলা ভবনের নিচতলার রুমের দরজা ভেঙে হোস্টেল মালিকের সহযোগিতায় সিলিং ফ্যানে সবুজ রঙের ওড়না দ্বারা ঝুলন্ত ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই আরও বলেন, ওই রুমটিতে তিন জন ছাত্রী থাকতো। দুই জন ছুটিতে গেছে। সে একাই ছিল। তবে কী কারণে সে আত্মহত্যা করেছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তাদের সঙ্গে কথা বলার পর হয়তো জানা যেতে পারে। পিংকি বিশ্বাস বরিশাল উজিরপুর জামবাড়ী গ্রামের প্রফুল্লা বিশ্বাসের মেয়ে।

office@ukantho.com


Photo

পুলিশের কল্যাণে ৫ সিদ্ধান্ত

এফএনএস: পুলিশ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানে ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।...

Photo

প্রেমের টানে পাবনা থেকে হরিণাকুণ্ডুতে দুই সন্তানের জননী, এলাকাজুড়ে চাঞ্চল্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রেমের...

Photo

নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা...

Photo

নিঃস্ব কৃষকের পাশে দেবদূত হয়ে দাঁড়ালেন ইউএনও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপার নাগপাড়া গ্রামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত